ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে দোয়া মাহফিল

সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। মিলাদ মাহফিলে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।