গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে মেহগনি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদ উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর মন্দুয়ার এলাকার হাফিজার রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছাগলের খাবারের জন্য বাড়ির পাশের একটি মেহগনি গাছে উঠে পাতাযুক্ত ডাল কাটছিলেন জাহিদ। অসাবধানতাবশত একটি ডাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের ওপর পড়লে গাছটি বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেন জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।