৮৫ পদে জনবল নেবে নিপোর্ট

৮৫ পদে জনবল নেবে নিপোর্ট

ফাইল ছবি

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) জনবল নিয়োগ দেবে। সমন্বিত উন্নয়ন প্রকল্প– এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৮৫ লোকবল নেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পদের নাম:

১. ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এডিটর/কোডার;

২.প্রতিবেদন রিভিউয়ার;

৩. প্রতিবেদন সম্পাদক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার (অফিস চলার সময়ের মধ্যে)।

সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা।

আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ–প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।