২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ফাইল ছবি

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।  

রবিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের।

শায়রুল কবির খান বলেন, দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন।

মেডিকেল বোর্ডের পরামর্শের