দেবিদ্বারে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

দেবিদ্বারে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলা ও পৌর এলাকার অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া খাতুনসহ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মহীন ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়।