ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৭৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৭৭ মামলা

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৩৭৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ২৫টি অটোরিকশা ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে।
 
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি অটোরিকশা ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪০টি অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৫টি অটোরিকশা ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি অটোরিকশা, ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, ১টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮১টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৪টি অটোরিকশা ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।