নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শহর মাইজদীর শহীদ মিনারসংলগ্ন পৌর পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপি নেতা শহিদুল ইসলাম কিরন, আবু নাছের, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, শাহ জাফর উল্যাহ রাসেল, নুর নবী চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও জেলা কৃষক দলের সদস্যসচিব জিএস হারুনসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীসহ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়েও পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হবে।