মতিঝিলে অভিযানে ৪২ জন গ্রেফতার

মতিঝিলে অভিযানে ৪২ জন গ্রেফতার

প্রতিকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ৩ জন, পল্টন মডেল থানা ৯ জন, সবুজবাগ থানা ৩ জন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা ৩ জন, শাহজাহানপুর থানা ৩ জন এবং মুগদা থানা ৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।