রাষ্ট্রদূত হলেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

রাষ্ট্রদূত হলেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

ফাইল ছবি

রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এজন্য নৌবাহিনীর এই কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপর আদেশে বিমান বাহিনীর এয়ার কমডোর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।