মুক্তি পেলো চাঁদনীর নতুন ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’
ছবিঃ সংগৃহীত।
অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনীর নতুন ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’ মুক্তি পেয়েছে। নির্মাতা ফয়সাল আগুন পরিচালিত ওয়েব ফিল্মটি দেখা যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
সুহাসিনীর গল্প অবলম্বনে নির্মিত ‘তোমাকে হলো না পাওয়া’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহবুব সুমন। এতে চাঁদনীর সঙ্গে অভিনয় করেছেন জোনায়েদ বুকদাদি, মাহমুদুল ইসলাম মিঠু, মাইলি বাশার, খান সাইমোন, আদনান আলমগীর ও মুশফিকার রহমান মাহিনসহ আরও অনেকে।
মুক্তির পর থেকেই ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘তোমাকে হলো না পাওয়া’র সেটের বেশ কিছু স্থিরচিত্র। ছবিগুলোতে শিল্পীদের চরিত্র ও গল্পের বিভিন্ন মুহূর্ত ফুটে উঠেছে।
নতুন এই কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘তোমাকে হলো না পাওয়া’ তার জন্য বিশেষ একটি কাজ। চরিত্রটিও আগের কাজগুলোর তুলনায় কিছুটা আলাদা বলে জানান তিনি।
চাঁদনীর ভাষায়, ‘চরিত্রটি আমার আগের কাজগুলোর তুলনায় কিছুটা আলাদা। গল্পটি পড়ার পরই চরিত্রটির প্রতি ভালো লাগা তৈরি হয়। পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করছি, মুক্তির পর দর্শকদেরও ভালো লাগবে।’
ওয়েব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন সাখায়াত হোসাইন সাকিব ও কাওসার রাজিব খান। শিল্প নির্দেশনায় ছিলেন সোহরাব খান। সম্পাদনা ও কালার করেছেন মো. হাসিবুর রহমান। আর স্টিল ফটোগ্রাফিতে ছিলেন আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ।
নতুন এই ওয়েব ফিল্মে চাঁদনীর অভিনয় ও গল্পের ভিন্নতা দর্শকদের কেমন লাগে, এখন সেটিই দেখার বিষয়।