পাবনায় কশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

পাবনায় কশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

পাবনায় কশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ

পাবনা সদর উপজেলার হামছিয়াপুর গ্রামে বুধবার (২৫ আগস্ট ) দুপুরে সুবর্ণা(১৪) নামের এক কিশোরীকে ধর্ষণ করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

নিহত সুবর্ণা সদর উপজেলার হামছিয়াপুর গ্রামের সাইদুল ইসলামের  মেয়ে ও হামছিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ধর্ষক নিহাদ হোসেন(১৭) একই গ্রামের জামানত আলীর ছেলে।

নিহতের আত্মীয় স্বজন জানান, দীর্ঘদিন ধরে নিহাদ সুবর্ণাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। নিহাদের অত্যাচারেই সুবর্ণা বাবার বাড়ি ছেড়ে পাশ্ববর্তী নানার বাড়ি থেকে স্কুলে পড়াশোনা করতো। কয়েকদিন আগে সুবর্ণা বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে সুবর্ণার মা তাকে বাড়িতে একা রেখে বাইরে কাজ করতে যান। এই সুযোগে নিহাদ বাড়িতে একা পেয়ে সুবর্ণাকে ঘরের মধ্যে ধর্ষণ করে। এসময় প্রচুর রক্তক্ষরণে সে ঘটনাস্থলেই মারা যায়।পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের মা পুলিশকে জানিয়েছে যে  পাশের বাড়ির ছেলে নিহাদ তার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। ডাক্তারি রিপোর্ট অনুসারেই আইনী ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।