সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার মাঝি মেরিনা জাহান
মেরিনা জাহান কবিতা
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।
সিরাজগঞ্জ-৬ আসনে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন হাসিবুর রহমান স্বপন। গত ২ সেপ্টেম্বর স্বপনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ।