ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

ফাইল ছবি

পাবনায় চলন্ত ট্রাকের ধাক্কায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস টেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে একটি চলন্ত ট্রাক ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।