হেনস্থার জবাব হাততালিতে, শামি ব্যাট হাতে নামতেই উল্লাসিত দর্শকরা

হেনস্থার জবাব হাততালিতে, শামি ব্যাট হাতে নামতেই উল্লাসিত দর্শকরা

হেনস্থার জবাব হাততালিতে, শামি ব্যাট হাতে নামতেই উল্লাসিত দর্শকরা

পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামিকে নিশানা করা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। হারের কারণে তাকে দায়ী করেছিলেন অনেকে। এনিয়ে গত কয়েক দিন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিরাট কোহলি, সবাই শামির পাশে দাঁড়িয়েছেন। এবার শামিকে সমর্থন করলেন দুবাইয়ের দর্শকরা। মাঠের মধ্যে হাততালি দিয়ে সবাই স্বাগত জানালেন তাকে।

রোববার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দর্শকরা শুরু থেকেই হতাশ ছিলেন। একটি করে উইকেট পড়ে, আরো থমথমে হয়ে ওঠে স্টেডিয়াম। শার্দুল ঠাকুর আউট হওয়ার পরে স্টেডিয়াম জুড়ে শোরগোল ওঠে। তখনই দেখা যায় ব্যাট করতে নামছেন শামি। তাকে হাততালি দিয়ে স্বাগত জানালেন সবাই। শামিকে যারা হেনস্থা করেছিলেন তাদের এভাবেই যোগ্য জবাব দিলেন মাঠে উপস্থিত দর্শকরা।

নিউজিল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক কোহলি জানিয়েছিলেন, শামিকে যারা আক্রমণ করেছেন তারা ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝেন না। মতপ্রকাশের স্বাধীনতা থাকা মানে এই নয় যাকে খুশি হেনস্থা করা যায়। দল সব সময় শামির পাশে রয়েছে। এবার দর্শকরাও বুঝিয়ে দিলেন তারাও শামির পাশে রয়েছেন।

সূত্র  : আনন্দবাজার