অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ-১-এ বাংলাদেশের বিপক্ষে টসে জিতেছে অস্ট্রেলিয়া।দুবাইয়ের এ ম্যাচে প্রথমে বাংলাদেশেকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাংলাদেশ দলের জন্য চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ এটি। এর আগে চার ম্যাচেই হেরে গিয়ে সেমিফাইনালে যাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদদের।আর আজকের ম্যাচে বাংলাদেশ জিতে গেলে অস্ট্রেলিয়ারও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।