ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষার ফল আজ
ইবির ধর্মতত্ত্বে ভর্তি পরীক্ষার ফল আজ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার।
ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফল প্রস্তুত করণের কাজ চলছে। বিকেল নাগাদ ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে ফল জানা যাবে।
এর আগে গত ২ নভেম্বর স্বতন্ত্রভাবে অনুষদটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুষদে তিনটি বিভাগে মোট ২৪০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।