ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম

ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপোনার তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপোনার তামিম ইকবাল আঙ্গুলের ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন ।

ক্রিকেটে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে  সোমবার নেটেব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। 

 আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন তামিম।
নেটে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেছে তামিমকে। ইনজুরি থেকে সুস্থ হতে দেরি হওয়ায় গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেন তামিম। ভাঙা আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হতে পারে ভেবে ইংল্যান্ডে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।