সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস

সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস

সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস

মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ইলিয়াস। প্রেমের পর্ব শেষে তারা চলতি মাসের ১ তারিখ বিয়ের পিড়িতে বসেছেন।

মাস খানেক আগে সুবাহর সঙ্গে ইলিয়াসের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। সে সময় সুবাহ নিজেই নতুন প্রেমের কথা জানিয়েছিলেন। তবে প্রেমিক কে সে কথা সরাসরি জানাননি তিনি।

বিজয় দিবস উপলক্ষে ইলিয়াসের সঙ্গে তোলা কিছু ছবি ফেসবুকে শেয়ার করে সুবাহ লিখেন, আমাদের বিজয় দিবস। এই পোস্টের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রেমের গুঞ্জন উঠে।

বৃহস্পতিবার সুবাহ নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায়ে হলুদের দুটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লাভ ইমো ছাড়া কিছুই দেননি। ছবিতে দু'জনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয় ইলিয়াসের গালে চুমুও দিচ্ছেন সুবাহ। আর সেই পোস্টে অনেকেই তাদের জানাচ্ছেন শুভ কামনা।

ছবির বিষয়ে বিষয়ে গণমাধ্যমকে সুবাহ বলেন, বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি। তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এ প্রশ্ন করলে এড়িয়ে যান সুবাহ। 

ইলিয়াস বিষয়টি নিয়ে বলেন, আমরা বিয়ে করেছি। ১ ডিসেম্বর শুভ কাজটি সেরেছি আমরা। তার আগে আমাদের সম্পর্ক ছিল। সবাই দোয়া করবেন।