দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ৪ জন
দেশে ওমিক্রনে আক্রান্ত আরও ৪ জন
দেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে মঙ্গলবার দুপুরে একজন ওমিক্রনে আক্রান্তের পর রাতে আরও তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
বুধবার (২৯ ডিসেম্বর) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে।
তারও আগে গত ১১ ডিসেম্বর করোনার নতুন ধরনটি দেশে প্রথম দু’জনের শরীরে শনাক্ত হওয়ার কথা জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর। ওমিক্রন শনাক্ত হওয়া ওই দু’জনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তারা বর্তমানে সুস্থ।