‌‘পানি সরাও-মানুষ বাঁচাও’ শ্লোগানে যশোর ডিসি অফিস ঘেরাও

‌‘পানি সরাও-মানুষ বাঁচাও’ শ্লোগানে যশোর ডিসি অফিস ঘেরাও

‌‘পানি সরাও-মানুষ বাঁচাও’ শ্লোগানে যশোর ডিসি অফিস ঘেরাও

রবিবার দুপুরে ভবদহ জলমগ্ন এলাকার শত শত নারী-পুরুষ, তরুণ-তরুণী মিছিল সহকারে অবস্থান নেন যশোর কালেক্টরেট ভবনের সামনে। লাগাতার এই অবস্থান কর্মসূচি তাদের ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে ঘোষণা দেন তারা।

মুহুর্মুহু শ্লোগানে মুখরিত গোটা জেলা প্রশাসক কার্যালয়। ব্যানার ফেস্টুন ছাড়াও তাদের হাতে লাঙল, মই, আঁচড়া, ধান, শাপলার গাদা।জলমগ্ন ভবদহবাসীর শ্লোগানে উচ্চারিত হচ্ছে, ‌‘পানি সরাও- মানুষ বাঁচাও’!

সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল-বসতবাড়ি-জানমালের ক্ষয়ক্ষতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ অবিবেচনা প্রসূত প্রকল্প বাতিল, ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়ায় টিআরএম (জোয়ারাধার) চালু, আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের স্বচ্ছতা আনতে আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সেনাবাহিনীর তদারকিতে সম্পন্ন করা, ভবদহ স্লুইস গেটের ভাটিতে পাইলট চ্যানেল করতে ৫-৬টি স্কেভেটর লাগানো, ২১, ৯ ও ৮ ভেন্টের গেটসমূহ উঠানামা করানোর ব্যবস্থা এবং জনপদের মানুষের ক্ষয়ক্ষতির জন্যে ক্ষতিপূরণ, কৃষিঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ৬ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি। 

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তৃতা করেন ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক ইকবাল কবির জাহিদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. আবুল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।