ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ছবি
পাবনা প্রতিনিধি: ষাটোর্ধ্ব অজ্ঞাতনামা এক ব্যক্তি পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় মারা গেছেন। বুধবার (০২ ফেব্রুয়ারি) পাবনা থেকে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদীর বাঘহাছলা রেলক্রসিং অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোপাল কুমার কর্মকার জানান, ‘অজ্ঞাতনামা নিহত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভিক্ষা করে জীবনযাবন করতেন। কানে কম শুনায় ট্রেনের শব্দ ও হুইসেল শুনতে না পাওয়ায় তিনি এ দুর্ঘটনার শিকার হন বলে এলাকাবাসী জানান।’স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।