বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন আর নেই
বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহ উদ্দিন আর নেই
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও মাদরাসা ই আলিয়ার সাবেক প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শ্যালক হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তাকে নিয়োগ দেয়।এর আগে মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদরাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।