রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫১

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটকের সময় তাদের হেফাজত হতে ২৬৬৭ পিস ইয়াবা, ১২৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ১৩৯ গ্রাম গাঁজা ও ৫. ২৫০ লিটার দেশিমদ উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।