নোয়াখালীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৪

নোয়াখালীতে পিকআপ-সিএন‌জি সংঘ‌র্ষে নিহত ৪

ফাইল ছবি

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পিকআপ ও সিএন‌জি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়েছে। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী এবং অপরজন অটোরিকশাচালক।

রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বজরা বাজারে পাশে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী আমিশাপাড়া ইউনিয়নের কেশাপুর গ্রামের মৃত তবারক উল্লার ছেলে মামুনুর রহমান (৪২) ও যশোর জেলার বাসিন্দা জসিম(৪০) এবং অটোরিকশাচালক পারভেজ (৩৫) ও অজ্ঞাত (৩৫)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী-কুমিল্লা আলিক মহাসড়কের বজরা বাজারের দক্ষিণে সোনাইমুড়িগামী দ্রুতগতির একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা সিএন‌জি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষ হয়। এ সময় অটোরিকশাচালক পারভেজ ঘটনাস্থলে মারা যান। অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।