কোহলির শততম টেস্টে মুশফিকের অভিনন্দন

কোহলির শততম টেস্টে মুশফিকের অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোহালিতে শ্রীলংকার বিপক্ষে আজ ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফক স্পর্শ করেছেন  বিরাট কোহলি।  শততম টেস্ট খেলার এমন মাইলফল স্পর্শ করা  কোহলিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে কোহলিকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পোস্ট করেন মুশফিক।
মুশফিক লিখেছেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভ কামনা।’