কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফক্স ক্রিকেট জানিয়েছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফক্স স্পোর্টস জানিয়েছে, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি।
লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপি তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।