আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ৩০০ জন নারীর অংশগ্রহণে নারীর পদযাত্রা

আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে ‘পৃথিবী আমারে চায়: জলবায়ু সংকট মোকাবিলায় আমরা’ প্রতিপাদ্য নিয়ে গেল শনিবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের প্রায় ৩০০ জন নারীর অংশগ্রহণে নারীর পদযাত্রা অনুষ্ঠিত হয়।

রাজধানীর রমনা পার্কের অরুণোদয় গেট থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ব্যানার, সম্মিলিত ফেস্টুন, বিভিন্ন শ্লোগান ‘আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছি’, ‘যুদ্ধে জিতে গেলে হেরে যাব’, ‘পরিবেশ বাঁচাও, প্রজন্ম বাঁচাও’, ‘সুন্দর পণ্য নয়, সুন্দর পরিবেশ চাই দিতে’ এবং প্রতীকী লাঠি খেলার মাধ্যমে মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। পদযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের আয়োজন করেন শক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নীলুফা বেগম। ঘোষণাপত্র পাঠ করেন নারীপক্ষের সদস্য রেহানা সামদানী, গান পরিবেশন করেন হালিমা পারভীন এবং ওয়ার্দা আশরাফ, কবিতা আবৃত্তি করেন ইকবাল আহম্মেদ ও নাজমুন নাহার। নাচ পরিবেশন করেন নৃত্যনন্দন এবং জীবন গঠন উন্নয়ন সংস্থার দল। এছাড়াও তাৎক্ষণিক ছবি আঁকায় অংশ নেন অনুষ্ঠানে আসা সব বয়সী নারী-পুরুষ।