বিশ্ব
'যুদ্ধে জেতার জন্য যতক্ষণ থাকতে হয়, আমি থাকবো'
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বশেষ একটি ভিডিও বার্তায় বলেছেন, ''আমি লুকাইনি...আমি কারও ভয়ে ভীত নই। (আমি থাকবো)... যুদ্ধে বিজয়ের জন্য যতক্ষণ থাকতে হয়।''
সোমবার সন্ধ্যায় কিয়েভ থেকেই যে এই ভিডিও করা হয়েছে, সেটা প্রমাণ করতে ভিডিওতে তিনি নিজের অফিস থেকে রাতের কিয়েভের দৃশ্য দেখান।
সূত্র: বিবিসি