১০৭ বছর পর মিলল জাহাজের ধ্বংসাবশেষ

১০৭ বছর পর মিলল জাহাজের ধ্বংসাবশেষ

ধ্বংস জাহাজ

বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজগুলোর মধ্যে একটি।  মেরু অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটনের জাহাজ অ্যান্ডুরেন্স। ১৯১৫ সালে ডুবে যাওয়া এই জাহাজটির সন্ধান মিলেছে একশ বছরেরও বেশি সময় পর। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

১৯১৫ সালে ওয়েডেল সাগরে জাহাজটি যেভানে বরফে আটকা পড়ার পর ডুবে গিয়েছিল, তার মাত্র ছয় কিলোমিটার দূরে সমুদ্রের নিচে জাহাজটির সন্ধান পাওয়া যায়।

এ ব্যাপারে অনুসন্ধান অভিযানের পরিচালক মেনসুন বাউন্ড জানান, আমরা নিজেদের সৌভাগ্য দেখে অভিভূত। কারণ আমরা জাহাজের ধ্বংসাবশেষে সন্ধান পেয়েছি এবং এর ছবি তুলতে পেরেছি। 

একটি রোবোটিক আন্ডারওয়াটার ভেহিকেল জাহাজটির সন্ধান পেয়েছে।