আজ শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

আজ শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

প্রতীকি ছবি

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সংলাপ শুরু হচ্ছে। প্রথম দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছেন দেশের ৩০ জন শিক্ষাবিদ। বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ হবে। এরপরে ২২ মার্চ দ্বিতীয় দফার সংলাপে   আমন্ত্রণ পাচ্ছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। প্রথম দিনের সংলাপে আমন্ত্রণ প্রাপ্তদের তালিকায় রয়েছেন- কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি  পাবলিক বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক।