ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান চলছেই। ইতিমধ্যে দেশটির বেশ কয়েকটি শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মারা যাচ্ছেন অনেক মানুষ। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন হাজার হাজার নাগরিক।

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও নিহত হচ্ছে। দেশটিতে ১৮ মার্চ পর্যন্ত কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১ হাজার ৩৯৯ জন।

শনিবার এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)।