রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাটরস্ক শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।সোমবার এক ফেসবুক পোস্টে শহরটির পুলিশ প্রধান অলেক্সাই বিলোচিতিস্কি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আপনি পুড়ে যাবেন যেভাবে ফসফরাস পুড়ে।’যুদ্ধ শুরুর পর বিভিন্ন এলাকাতেই রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করে আসছে ইউক্রেন।১৯৭৭ সালের জেনেভা কনভেনশনে যুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের নিষেধাজ্ঞা দেয়া হয়।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন।

সূত্র : আলজাজিরা