পুতিনকে কসাই বলে আখ্যা দিলেন বাইডেন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই হিসেবে অভিহিত করেছেন। পোল্যান্ডের ওয়ারসতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করেন বাইডেন। এরপরই পুতিনকে কসাই নামে ডাকেন তিনি। এর আগে রুশ প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী বলেছিলেন জো বাইডেন।
ইউক্রেনের শরনার্থীদের সঙ্গে দেখা করার পর বাইডেনের সঙ্গে থাকা সাংবাদিকরা জিজ্ঞেস করেন পুতিনকে তার কি মনে হয়। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন একজন কসাই।
সূত্র: সিএনএন