রুবলে হবে রাশিয়ার গ্যাস বিক্রি
ছবি: সংগৃহীত
যেসব দেশ রুশ মুদ্রা রুবলের বিনিময়ে রাশিয়ার গ্যাস কিনতে রাজি আছে, কেবল তাদের কাছেই গ্যাস বিক্রি করবে দেশটির সরকার। কোনো দেশ এই শর্ত মানতে না চাইলে ওই দেশের কাছে গ্যাস বিক্রি করা হবে না।
সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ। সংবাদ সম্মেলনে এ সম্পর্কে পেসকভ বলেন, `গ্যাস সরবরাহের গোটা ব্যাপারটি খুবই, খুবই জটিল। এটি এমন নয় যে, আপনি কোনো একটা দোকানে গিয়ে একটি পণ্য কিনলেন, তারপর তার দাম দিয়ে চলে গেলেন। গ্যাসের উত্তোলন, সরবরাহ, মূল্য পরিশোধ পুরো ব্যাপারটিই মোটেও সহজ নয় এবং এতে শৃঙ্খলা আনতেই রুবলে গ্যাস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'