ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ
ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন ডেপুটি স্পিকার কাশিম খান। এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এতে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
রোববার (৩ এপ্রিল) পার্লামেন্টে অধিবেশন শুরুর পরপরই অনাস্থা প্রস্তাব খারিজ করেন ডেপুটি স্পিকার।
অধিবেশন ঘিরে এদিন ১৪৪ ধারা জারি করা হয় রাজধানী ইসলামাবাদে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনাস্থা ভোটের দিন (৩ এপ্রিল) জারি করা এই ১৪৪ ধারা অনুযায়ী কোনো বড় সমাবেশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মোটরসাইকেলে দুজন চড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জিনিউজ জানায়, অধিবেশন ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। পিটিআই নেতারা ডি-চকের কাছাকাছি এবং সংসদ ভবনের দুয়ারে বিরোধীদলীয় নেতাদের ঢোকার পথে বাধা সৃষ্টি করতে পারেন। যদিও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী উচ্চ নিরাপত্তা ঝুঁকি সংবলিত এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ।