স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল পৌনে ৪টায় গুলশানের ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।

সেখানে রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্টের টেস্ট প্রভৃতি নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর বাসায় ফেরেন খালেদা জিয়া।