টানা ৪দিন করোনায় মৃত্যু শূন্য, সনাক্ত ২৭

টানা ৪দিন করোনায় মৃত্যু শূন্য, সনাক্ত ২৭

ছবি: সংগৃহীত

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে পরপর চার দিন মৃত্যুশূন্য দিন কাটল। তবে এ সময় ২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৫২।