সাতক্ষীরা থেকে ২২ রোহিঙ্গা আটক
ছবি: সংগৃহীত
ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২২ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী ও শিশু।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদরের কদমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে আটক এ রোহিঙ্গারা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে ঢোকে। তারা সীমান্ত এলাকা থেকে সাতক্ষীরা সদরের কদমতলা নামক স্থানে পৌঁছালে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক গোলাম কবির ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে র্যাবের অভিযানে ২২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।