বাংলাদেশ
সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ঢাকা-নয়াদিল্লির
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা এবং এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ। বিশেষ করে, বাণিজ্য-বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সমস্যা সমাধানে অঙ্গীকার করেছে ঢাকা-নয়াদিল্লি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।