ঈদের পর দিন সড়কে ঝরল ২১ প্রাণ

ঈদের পর দিন সড়কে ঝরল ২১ প্রাণ

প্রতীকি ছবি

ঈদের পর দিন সড়কে প্রাণ গেল ২১ জনের। বুধবার ও মঙ্গলবার রাতে রংপুর, পঞ্চগড়, মাদারীপুর, যশোর, নোয়াখালী, পাবনা, পটুয়াখালী, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, বরিশাল জেলায় এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে অনেকে আহত হয়েছে বলে জানা গেছে।