কাতারে বসছে জিদানের ‘বিতর্কিত’ ভাস্কর্য

কাতারে বসছে জিদানের ‘বিতর্কিত’ ভাস্কর্য

ভাস্কর্য

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান এক বিস্ময়কর ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিলেন, যা আজও ফুটবলপ্রেমীদের অন্তরে গেঁথে আছে। 

ম্যাচের ১০৪ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জির কিছু বাজে মন্তব্য শুনে মেজাজ হারান জিদান। মাথা দিয়ে সজোরে ঢুস মারে মাতেরাজ্জির বুকে। অমনি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে শুয়ে থাকতে দেখা যায় মাতেরাজ্জিকে। 

জানা গেছে, এবারের বিশ্বকাপে জিদান-মাতেরাজ্জির সেই বিতর্কিত ঘটনা ফিরিয়ে আনছে কাতার। 

সেই ঘটনা নিয়ে একটি ভাস্কর্য স্থাপন করছে মধ্যপ্রাচ্যের দেশটি। ভাস্কর্যটিতে মাতেরাজ্জিকে জিদানের সেই গুঁতো মুহূর্তটি দেখা যাবে।