হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে আরও দুই বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে মৃত্যু হয়েছে আরও দুই বাংলাদেশির।এ নিয়ে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রী মারা গিয়েছে।

নিহতরা হলেন-জয়পুরহাট সদরের হেলাল উদ্দিন মোল্লা (৬৩)। তার পাসপোর্ট নম্বর EE0385376 ও কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে  মোছা. রামুজা বেগম (৫৪)। তার পাসপোর্ট নম্বর BW0843328।

শনিবার (১৮ জুন) রাত ২টায় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার হজ করতে গিয়ে নুরুল আমিন আরও এক বাংলাদেশির মৃত্যু হয়। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের।

শনিবার (১৮ জুন) পর্যন্ত মোট ৪৮টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ১৮ হাজার ৪১ জন যাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৬৫৬ জন হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।