রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা মঙ্গলবার থেকে রাজধানী ছাড়া শুরু করেছেন। নাড়ির টানে ছোটা যাত্রীদের মধ্যে ছিল আনন্দের হাসি। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, অনলাইনে চেষ্টা করে ট্রেনের টিকিট কেটেছেন।

কমলাপুর থেকে মঙ্গলবার কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে গেছে। বিষয়টিকে স্বাভাবিক মেনে যাত্রীরা বলেন, অল্প দেরি দুর্ভোগের নয়। ট্রেন ছেড়ে যাচ্ছে, এটাই আনন্দের। প্রথম দিন সকালে ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় চোখে পড়ার মতো ভিড় ছিল না। কিন্তু দুপুরের পর ছেড়ে যাওয়া একেকটি ট্রেনে তিল ধারণের ঠাঁই ছিল না।

এছাড়াও বাসসহ অন্যান্য যানবাহনেও যাত্রীরা গ্রামে ফিরছে।