কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে গণমাধ্যমকর্মীদের কলমবিরতি কর্মসূচী
কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে গণমাধ্যমকর্মীদের কলমবিরতি কর্মসূচী
কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের কঠোর শাস্তি দাবীতে কলম বিরতি কর্মসূচী পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার দুপুর ১২টায় কুষ্টিয়া মডেল থানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘটনার সপ্তাহ পেরুলেও আসামীদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ প্রকাশ করেছেন। এবিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় নেয়ার দাবী জানান।
গত ৩জুলাই কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় হাসিবুর রহমান রুবেলের ব্যক্তিগত অফিস থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে রুবেলের মরদেহ উদ্ধার হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীতে থেকে।