খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ১

খাগড়াছড়িতে ট্রাক চাপায় নিহত ১

প্রতীকী ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার সময়গৃহবধুর কোলে ১ বছর বয়সী কন্যা সন্তান ছিল। কিন্তু শিশুটি অক্ষত রয়েছে।

আজ শুক্রবার মাটিরাঙ্গার পলাশপুর আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত গৃহবধুর নাম রুমা আক্তার। রুমা মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির রওশন আলীর মেয়ে।

স্বজনরা জানান, কয়েকদিন আগে রুমার দাদি মারা গেলে শ্বশুর বাড়ি নোয়াখালী থেকে খাগড়াছড়ি বাবার বাড়ি এসেছিলেন রুমা। শুক্রবার নোয়াখালী ফিরে যেতে মাটিরাঙ্গা বাজারে যাওয়ার পথে আমবাগান এলাকায় মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাক ও মাহেন্দ্র জব্দ করা হয়েছে। চালকরা পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।