শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং

শুক্রবার কোন এলাকায় কখন লোডশেডিং

ফাইল ছবি

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

সরকারের নির্দেশনা অনুযায়ী কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে। শুক্রবার কোথায়, কখন লোডশেডিং থাকবে তার সূচি প্রকাশ করেছে।

জ্বালানি সাশ্রয়ে উচ্চ ব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সঙ্কটে দেশজুড়ে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং করা শুরু হয় মঙ্গলবার (১৯ জুলাই) থেকে।

এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। তবে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি এদিন কোনও লোডশেডিং তালিকা প্রকাশ করেনি। 

শুক্রবার সকালে ডিপিডিসির ওয়েবসাইটে দেখা যায়, “এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনও লোডশেডিং নেই।”

তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসি’র ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডেসকোর শুক্রবারের লোডশেডিং শিডিউল