রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ৮২৩টি ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।