কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১২ জন
ছবি- নিউজজোন বিডি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক সড়কের আলাউদ্দিন নগর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩জনসহ ৯জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাফ্ফার, ইন্তা সরদার ও সানু। তারা স্যালোইঞ্জিনচালিত নছিমনযোগে কুমারখলীর উদ্দেশ্যে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। কুমারখালীর আলাউদ্দিন নগর নামক স্থানে পৌছালে ইঞ্জিনচালিত নসিমন , ব্যাটারি চালিত ভ্যান এবং ট্রাকের সাথে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকটি উল্টে যায় পাশর্^বর্তি খাদে। এতে ওই নছিমনে থাকা তিন কৃষক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ৯জন। এদিকে ভোর ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারমাইল নামক স্থানে এমদাদ নামে একজন ট্রাকের ধাক্কায় নিহত হন। তার বাড়ি নওগা জেলার সাপাহার এলাকায়। এঘটনায় ৩জন আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।