রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

রাঙ্গাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদান করেছেন। ইতিমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।

পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন রাঙ্গা। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন।