বিনা ভোটে জেলা পরিষদের ২২ চেয়ারম্যান
ফাইল ছবি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আরো তিনজন। এ নিয়ে বিনা ভোটে চেয়ারম্যান হতে যাওয়া চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াচ্ছে ২২ জন।
রোববার (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিনা ভোটে চেয়ারম্যান হতে যাওযারা হচ্ছেন, কুমিল্লা, নওগাঁ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, নওগাঁ, ফেনী, বরগুনা, বাগেরহাট, নারায়ণগঞ্জ, ভেলা, মাদারীপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সিলেট ও শরিয়তপুরের।
নরসিংদী ও নারায়ণগঞ্জে একজন করে সাধারণ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হতে চলেছেন।
প্রতিবেদনে আরও জানা যায়, চেয়ারম্যান পদে ১৬২ জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই শেষে ১৪২ জন বৈধতা পান। সাধারণ সদস্য পদে এক হাজার ৯৮৩ জন মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে এক হাজার ৭৪২ জন বৈধতা পায়। আর সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭১৫ জন, ৬৭৩ জনের মনোনয়ন বৈধতা পায়।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর